1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কুড়িগ্রামে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | সকালের খবর ২৪
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সি আই এস’র উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্য প্রতিক্রিয়া বিষয়ক কর্মশলা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, গাঁজা ও ইয়াবা উদ্ধার পটুয়াখালীতে সোনালী ব্যাংক’র সামনে থেকে প্রতারণার অভিযোগে ৩ জন আটক নওগাঁয় পুকুর খননের মাটি ও টপ সয়েল বিক্রিতে বেপরোয়া ব্যবসা, খাদ্য ভাণ্ডার হুমকিতে নওগাঁর মান্দায় পরকীয়ায় জড়িত সন্দেহে এক গৃহবধূ ও কলেজছাত্রকে আটক বাইশারীর ডাকাত হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব জীবননগরের সীমান্ত ইউনিয়নে নবনির্বাচিত এমপি কে নাগরিক সংবর্ধনা ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যমে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়া’ ও ‘দৈনিক জনভাষা’ আত্রাইয়ে ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা

কুড়িগ্রামে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:’সময়র সঙ্গে আগামীর পথে’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে কেক কাটা ও আলোসভার মধ্য দিয়ে উদযাপিত হলো এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। স্বাগত বক্তব্য প্রদান করেন এনটিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব।
আলোচনা পর্বে অংশ নেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, কুড়িগ্রাম আইনজীবী সমিতির পিপি এ্যাড. বজলুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ, জামায়াতে ইসলামীর আমির ফারুকী, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মোজাহিদসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, কুড়িগ্রামের উন্নয়ন, বিশেষ করে চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সকলে দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। গণমাধ্যমকে হতে হবে জনগণের সত্যিকারের মুখপত্র।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান টিউটর।
আয়োজনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। পরিশেষে কেক কেটে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবমুখর আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com