1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মিরসরাইয়ে শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু | সকালের খবর ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্বামী পরিত্যাক্তা নারীকে দলবদ্ধ ধর্ষণ কচ্ছপিয়ায় পথসভায় কাজল: সীমান্ত করিডোর, উচ্চশিক্ষা ও কৃষকদের সমস্যায় অগ্রাধিকার প্রশাসন মানুষের বিপক্ষে গেলে ৫ আগস্ট’ বিপ্লব ফিরে আসবে ব্রাহ্মণবাড়িয়া জনসভায়: হাসনাত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধানের শীষের নির্বাচনী পথসভা মিরসরাইয়ে শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু চবিতে সংবাদ প্রকাশে হুমকি, প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক হোমনায় ৫০ লাখ টাকার মানবিক সহায়তা দিলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত দেলোয়ার মমিন ধানের শীষ সার্বভৌমত্ব, আস্থা, ন্যায় ও নিরাপত্তার প্রতীকঃ আজিজুল বারী হেলাল ত্রয়োদশ সংসদ নির্বাচন: রূপগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ প্রচারণা নওগাঁয় রাজস্ব কর্মকর্তার লাশ হাসপাতাল গেটে রেখে উধাও চালক-হেলপার

মিরসরাইয়ে শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পঠিত

আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ইশরাফ শাহাদাত ইসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইশরাফ শাহাদাত ইসান এর আত্নীয় ইমাম হোসাইন রাকিব জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইসান শখের বসে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে ইসান মাথায় গুরুতর আঘাত পায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাই, সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। ইসান মোটরসাইকেল পুরোপুরিভাবে চালাতে জানত না, সে শখের বশে মোটরসাইকেল নিয়ে বের হয়।

নিহত ইশরাফ শাহাদাত ইসান মিরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাড়িয়াখালী ফকির গ্রামের হামিদ আলী সারেং বাড়ির নুর নবীর ছেলে। স্থানীয় ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল ইসান।
বুধবার সন্ধ্যায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম ফসিউল আলম গভীর শোক প্রকাশ করে জানান, ইসান খুব ভালো এবং ভদ্র স্বভাবের শিক্ষার্থী ছিল। ইসানের বড় বোনও একই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এমন মেধাবী পরিবারের একটি প্রাণ অকালে ঝরে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD