1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জীবননগর সন্তোসপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

জীবননগর সন্তোসপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

মো:তারিকুর রহমান উপজেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা,
জীবননগর উপজেলার সন্তোসপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে বাবুল আক্তার(৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।বুধবার(৩ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে।
বাবুল আক্তার সন্তোসপুর গ্রামের পশ্চিমপাড়ার জামাত আলীর ছেলে।
বাবুল আক্তারের পিতা জামাত আলী জানান, সকাল থেকে সে স্বাভাবিক ভাবেই বাড়িতে কাজকর্ম করছিলো।দুপুরে তার স্ত্রী রান্না করার সময় সবার অজান্তে ঘরের বাঁশের আড়ার সাথে মাফলার গলায় পেচিয়ে ঝুলে পড়ে। পরে তার স্ত্রী ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে আমরা ছুটে গিয়ে আমার ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই।পরে সেখান থেকে মরদেহ নিচে নামানো হয়।
তিনি আরও জানান, তার ছেলে বাবুলের দীর্ঘদিন ধরে মানুসিক সমস্যা ছিলো। সে এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলো। মাথার সমস্যার কারনে সে মাঝে মাঝে এমন পাগলামি করার চেষ্টা করতো। তার ৮ বছর বয়সের একটি কণ্যা সন্তান রয়েছে। এবং তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রিপন কুমার দাস জানান, দুপুরে সন্তোসপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা শুনেছি। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD