1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নওগাঁর ধামইরহাট মহাসড়ক থেকে এক যুবকের লাশ উদ্ধার | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

নওগাঁর ধামইরহাট মহাসড়ক থেকে এক যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর ধামইরহাটের মহাসড়ক থেকে শাহাদাত হোসেন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানতারা মোড়ের দক্ষিণে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কে লাশটি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।

নিহত ওই যুবক উপজেলার ফতেপুর এলাকার খোকার ছেলে। তিনি আমাইতাড়া বাজারে মোবাইল ফোনের এক্সেসরিজ ব্যবসার পাশাপাশি মেকানিকের কাজ করতেন।

ওসি জাফর বলেন, রাত আনুমানিক সাড়ে ১০টার সময় উপজেলার ধানতারা মোড়ের দক্ষিণে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের ওপর বৃষ্টিপাতের মধ্যে ওই যুবকের মরদেহ পড়ে ছিল।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ। ওসি আরও বলেন, স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তিনি হেঁটে নাকি বাইকে যাচ্ছিলেন—বিষয়টি জানা সম্ভব হয়নি। তবে লাশের মাথা ও শরীরের বিভিন্ন জায়গার ক্ষতচিহ্ন দেখা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD