

মোঃমাহফুজুর রহমান বিপ্লব ফরিদপুর জেলা প্রতিনিধি:দীর্ঘ ১৮ মাস পরে ফরিদপুর- ৪ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সনের নির্দেশনা ফরিদপুর শহরের থানার মোড় এলাকার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও যুবলীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা যুবলীগের নেতাকর্মী বৃত্ত এই পতাকা উত্তোলন করেন।
জানাযায়, সকাল সাড়ে সাতটার দিকে ওই নেতাকর্মীরা কার্যালয়ে উপস্থিত হয়ে জাতীয় পতাকার পাশাপাশি যুবলীগের পতাকাও উত্তোলন করেন।
এ সময় ফরিদপুর শহর যুবলীগের সাবেক,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম, সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা যুবলীগের সদস্য হিমেল মাহফুজ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কাওসার আকন্দ ও যুবলীগ নেতা দেবাশীষ নয়নসহ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন