1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
১২২ বছরের পুরাতন জামে মসজিদের জায়গায় অবৈধ দোকান নির্মাণের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন | সকালের খবর ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালী-৩ আসনে দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে নির্বাচনী ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের আত্রাইয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা আত্রাই থানায় পুলিশ সুপার তারিকুল ইসলামের আকস্মিক পরিদর্শন মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু নওগাঁয় বিয়াম স্কুল এলাকায় ডিবি পুলিশের অভিযান দুই মাদক সেবী গ্রেফতার ঝিনাইদহের কোটচাঁদপুর ওয়েল্ডিং মিস্ত্রির আত্মহত্যা সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: শফিকুর রহমান ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের দেশের স্বার্থে,গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবেঃ আজিজুল বারী হেলাল

১২২ বছরের পুরাতন জামে মসজিদের জায়গায় অবৈধ দোকান নির্মাণের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ

জেলা- উপজেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ১২২ বছরের পুরাতন জামে মসজিদের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মানের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত। জানা গেছে, ৬ ফেব্রুয়ারী (২০২৬) শুক্রবার জুমার নামাজ শেষে পটুয়াখালী পৌর শহরের সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উক্ত মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার খান, এ মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ হাজী মো. রেজাউল করিম, মুসুল্লী আহসান মুনির, মোঃ সাঈদুর রহমান, মো শামীম খান, একেএম সিফাত শুভ প্রমুখ।
বক্তারা বলেন, শত বছর আগে হিন্দু সম্প্রদায় মুসলমানদের নামাজের জন্য ৮ শতাংশের বেশী (০.০৮৫ একর) জমি মৌখিকভাবে দান করে রেকর্ড প্রদান করে। এ জমিতে ১৯০৩ সালে পটুয়াখালীতে প্রথম টিনশেড মসজিদ স্থাপন করে মুসুল্লিরা নামাজ আদায় করে আসছে। মসজিদ পরিচালনার জন্য মসজিদের জায়গায় টিন দিয়ে দোকানঘর তুলে ভাড়া দেয়। সম্প্রতি মসজিদের কাগজপত্র উত্তোলন করে দেখতে পায়, মসজিদের নামের রেকর্ডিয় পর্চার ০.০৮৫ এর সম্পত্তির অধিকাংশ বেশী জমি (০.০৫৭৫ একর) ভাড়াটিয়া হারুন, সফিউদ্দিন ও মোঃ হাচনগং আরএস ও এসএ রেকর্ডের সময় অবৈধভাবে তাদের নামে রেকর্ড করে। এ অবৈধ রেকর্ডের বিপরীতে মসজিদ কমিটি উক্ত পুরাতন জামে মসজিদ ওয়াকফ এস্টেট এর অনকূলে রেকর্ড সংশোধনের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রনালয় এর অধীন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয়ে উপযুক্ত আদালতে মামলা করার অনুমতি প্রার্থনা করলে ওয়াকফ প্রশাসক অনুমতি প্রদান করে, যে মামলা চলমান।
এ অবস্থায় মসজিদের জায়গায় বিবাধীরা অবৈধভাবে স্থাপনা নির্মানের উদ্যোগ নিলে, মসজিদ কমিটি জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে। জেলা প্রশাসক পটুয়াখালী সদর উপজেলা ইউএনওকে বিষয়টি দেখার জন্য বলেন। ইউএনও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। এ নির্দেশ উপেক্ষা করে অবৈধ দখলদাররা বৃহষ্পতিবার পুনঃরায় স্থাপনা নির্মান কাজ শুরু করে। মসজিদ কমিটির অনুরোধে পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেয়।
মানববন্ধনে বক্তারা অতি প্রাচীনতম পুরাতন মসজিদের জমিতে অবৈধ দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।এসময় মানববন্ধনে পটুয়াখালী সদর রোডের পুলিশ ফাঁড়ির পূর্ব পাশের সবচেয়ে পুরাতন (১২২ বছর)’র জামে মসজিদের শত শত মুসল্লীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD