1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ৩৬৮ | সকালের খবর ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালী-৩ আসনে দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে নির্বাচনী ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের আত্রাইয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা আত্রাই থানায় পুলিশ সুপার তারিকুল ইসলামের আকস্মিক পরিদর্শন মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু নওগাঁয় বিয়াম স্কুল এলাকায় ডিবি পুলিশের অভিযান দুই মাদক সেবী গ্রেফতার ঝিনাইদহের কোটচাঁদপুর ওয়েল্ডিং মিস্ত্রির আত্মহত্যা সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: শফিকুর রহমান ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের দেশের স্বার্থে,গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবেঃ আজিজুল বারী হেলাল

সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ৩৬৮

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে সাত দিনে ৩৬৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গত ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিট কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সকল যৌথ অভিযানে সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ৩৬৮ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৩১ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল বোমা, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। পাশাপাশি, শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে যে কোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে তা নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্য।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD