1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: শফিকুর রহমান | সকালের খবর ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালী-৩ আসনে দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে নির্বাচনী ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের আত্রাইয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা আত্রাই থানায় পুলিশ সুপার তারিকুল ইসলামের আকস্মিক পরিদর্শন মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু নওগাঁয় বিয়াম স্কুল এলাকায় ডিবি পুলিশের অভিযান দুই মাদক সেবী গ্রেফতার ঝিনাইদহের কোটচাঁদপুর ওয়েল্ডিং মিস্ত্রির আত্মহত্যা সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: শফিকুর রহমান ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের দেশের স্বার্থে,গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবেঃ আজিজুল বারী হেলাল

সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: শফিকুর রহমান

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পঠিত
Oplus_131072

জেলা প্রতিনিধি,নড়াইল:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আর পুরানো রাজনীতিতে ফিরে যেতে চাই না। পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে পাল্টে দিতে চাই। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। রাজনৈতিক নেতৃত্বে সততা আর সদিচ্ছা থাকলে সমাজ পাল্টাতে সময় লাগে না। সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেল সোয়া ৫ টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

প্রধান অতিথিত বক্তব্যে এসময় তিনি বলেন, আমরা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী বা বিশেষ কোনো শ্রেণির মানুষের বিজয় চাই না। আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আর এই ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে হলে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।

তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে বলেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে বারবার সুযোগ পেয়ে নিজেরাই ক্ষমতাবান হয়েছে, জনগণকে ক্ষমতায়িত করেনি। পূর্বে যারা ক্ষমতায় ছিল, জনগণ অভ্যুত্থানের মাধ্যমে যাদের তাড়িয়েছেন। যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে ২৪-এ ছাত্র-জনতা রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল, তাদের সে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের সে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারলে প্রকৃত গণতন্ত্র মানুষের মুক্তি আসবে না।

নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু’র সভাপতিত্বে সেক্রেটারী ও নড়াইল-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চল টীম সদস্য ও নড়াইলের সাবেক জেলা আমীর মাওলানা আশেক ইলাহী, জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার জাকির হোসাইন, এনসিপি নেত্রী মাহমুদা সুলতানা রিমি, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

এর আগে নড়াইল শহরের সরকারি বালক স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় হেলিকপ্টার যোগে শুক্রবার বিকেলে নড়াইল জেলা স্টেডিয়াম মাঠে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেখান থেকে গাড়ি বহরে সমাবেশ মঞ্চে উপস্থিত হন।

এদিকে সকাল থেকেই নড়াইলের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ। আমিরের আগমনে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠ ছাড়িয়ে আশেপাশের সড়কেও মানুষের ভিড় লক্ষ করা গেছে। মঞ্চে উঠার পর ডা. শফিকুর রহমান হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD