

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি কে গণ অধিকার পরিষদ’র নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন।জানা গেছে, ২৭ ফেব্রুয়ারী (২০২৬) শুক্রবার দুপুরে এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গলাচিপা উপজেলায় পটুয়াখালী থেকে সড়ক পথে যাওয়ার সময় তাকে তাঁর দলীয় নেতা- কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ( জিওপি) পটুয়াখালী জেলা শাখার আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন মৃধা,সদস্য সচিব শাহ আলম সিকদার ও গণ৷ অধিকার পরিষদ( জিওপি) পটুয়াখালী সদর উপজেলা শাখার সদস্য সচিব আবদুল কাইয়ুম সহ গন অধিকার পরিষদ’র পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রসঙ্গত: এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবংপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক ও বাউফল উপজেলা শাখার সভাপতি মো: শাহাবুদ্দিন মুন্সি সাবু। উক্ত সময় মোঃ শাহাবুদ্দিন মুন্সি সাবু প্রতিমন্ত্রীর সামনে পে স্কেল বাস্তবায়নের দাবি তুলে ধরেন বলে জানা যায়।