

লিখন রাজ,রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশ নিরাপদ ও স্থিতিশীল থাকবে। বিএনপি ক্ষমতায় এলে রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও মাদক কারবারের কোনো জায়গা থাকবে না। তিনি বলেন,বিএনপির বিজয় মানেই বাংলাদেশের বিজয়।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় আয়োজিত পথসভা ও গণসংযোগে এসব কথা বলেন তিনি।
গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি রজব আলী ফকির, শাহিন মিয়া, রেজাউল করিম, গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুস্তফা মিয়া ও চন্দন ফকির, ইউনিয়ন যুবদল সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল মামুন, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, শ্রমিকদল নেতা সাদেক মাস্টারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।পথসভা শেষে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাবো, মাহনা, সাওঘাট, গোলাকান্দাইল উত্তর, দড়িকান্দি, হোড়গাঁও, ডহরগাঁও, গোলাকান্দাইল মধ্যপাড়া ও দক্ষিণপাড়া এলাকায় গণসংযোগ ও সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন। এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ভুলতা ইউনিয়নের ১২টি স্থানে বিএনপির ধারাবাহিক পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।