1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রামুতে ৭০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক | সকালের খবর ২৪
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাধমুক্ত ঈশ্বরদী-আটঘরিয়া গড়ার প্রত্যয় এমপি আবু তালেব মন্ডলের সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা নদী খাল দখলমুক্ত করে ১৫ দিনের মধ্যে খনন শুরু মোরেলগঞ্জে গভীর রাতে শিক্ষিকার বাড়িতে অগ্নিসংযোগ তালাবদ্ধ বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে মেঘলা বাসের চালক-হেলপারের ছিনতাইয়ের শিকার যাত্রী, বাঁধা দেয়ায় কুপিয়ে জখম ধর্ষণের অভিযোগে কলঙ্কিত হাতিয়া, এমপি হান্নান মাউসুদের বিরুদ্ধে বিক্ষোভ ১৮ মাস পরে ফরিদপুরে আ.লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের আহ্বান ডিএমপি কমিশনারের জীবননগরে ট্রেন অতিক্রম করার সময় ভেঙ্গে পড়লো লাইনের লোহার পাত,৪ ঘন্টা ট্রেন চলাচলে বিঘ্ন ‎পাঁচবিবিতে ডাল ভর্তি আমের মুকুলে মৌমাছির নাচানাচি

রামুতে ৭০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পঠিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, রামু উপজেলা প্রতিনিধি:
রামুতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার করেছে।

বুধবার বিকেলে খুনিয়াপালং ইউনিয়নের ছাদিরকাটা এলাকাতে ওই অভিযান চালানো হয়। আটক আয়েশা বেগম খুনিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাদিরকাটা এলাকার বাসিন্দা।

জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, রামু থানার একটি মামলার পলাতক আসামি আব্দুল্লাহ তার বোন আয়েশা বেগমের সঙ্গে যোগসাজশ করে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করে রেখেছেন।

এই তথ্যের ভিত্তিতে ছাদিরকাটা এলাকার জিয়াউর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে বসতঘরের উত্তর পাশে মুরগির খোঁয়াড়ের ভেতর থেকে ৫০ হাজার পিস এবং দক্ষিণ পাশে বাঁশঝাড়ের শুকনো পাতার নিচ থেকে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মোট ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করার পাশাপাশি ঘটনায় জড়িত আয়েশা বেগমকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD