1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম | সকালের খবর ২৪
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাধমুক্ত ঈশ্বরদী-আটঘরিয়া গড়ার প্রত্যয় এমপি আবু তালেব মন্ডলের সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা নদী খাল দখলমুক্ত করে ১৫ দিনের মধ্যে খনন শুরু মোরেলগঞ্জে গভীর রাতে শিক্ষিকার বাড়িতে অগ্নিসংযোগ তালাবদ্ধ বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে মেঘলা বাসের চালক-হেলপারের ছিনতাইয়ের শিকার যাত্রী, বাঁধা দেয়ায় কুপিয়ে জখম ধর্ষণের অভিযোগে কলঙ্কিত হাতিয়া, এমপি হান্নান মাউসুদের বিরুদ্ধে বিক্ষোভ ১৮ মাস পরে ফরিদপুরে আ.লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের আহ্বান ডিএমপি কমিশনারের জীবননগরে ট্রেন অতিক্রম করার সময় ভেঙ্গে পড়লো লাইনের লোহার পাত,৪ ঘন্টা ট্রেন চলাচলে বিঘ্ন ‎পাঁচবিবিতে ডাল ভর্তি আমের মুকুলে মৌমাছির নাচানাচি

রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম

  • প্রকাশিতঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মিন্টু কান্তি নাথ রাজস্থলী উপজেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজস্থলী উপজেলায় প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট জনবল পাঠানোর কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ১২টি ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের এসব সরঞ্জাম ও জনবল হস্তান্তর করা হয়। সরঞ্জাম হস্তান্তরের পূর্বে উপজেলা পরিষদ চত্বরে সকল প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান জিয়া এবং রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার। ব্রিফিংকালে তিনি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান সেনাবাহিনীর ৩৮ বীর কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান জিয়া। মাঠ পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের মনোবল বৃদ্ধিতে তিনি বলেন, “উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে রয়েছে। আপনারা নির্ভয়ে নিজেদের দায়িত্ব সঠিক ও সফলভাবে সম্পন্ন করুন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী তৎপর থাকবে। এসময় নির্বাচনী কার্যক্রম তদারকিতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্কনা প্রভাসহ পুলিশ, আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোট ১২টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় ব্যালট বক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় পৌঁছে দেওয়া হয়েছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD