1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
যবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত: গবেষণায় উদ্ভাবনের গুরুত্বারোপ | সকালের খবর ২৪
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সি আই এস’র উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্য প্রতিক্রিয়া বিষয়ক কর্মশলা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, গাঁজা ও ইয়াবা উদ্ধার পটুয়াখালীতে সোনালী ব্যাংক’র সামনে থেকে প্রতারণার অভিযোগে ৩ জন আটক নওগাঁয় পুকুর খননের মাটি ও টপ সয়েল বিক্রিতে বেপরোয়া ব্যবসা, খাদ্য ভাণ্ডার হুমকিতে নওগাঁর মান্দায় পরকীয়ায় জড়িত সন্দেহে এক গৃহবধূ ও কলেজছাত্রকে আটক বাইশারীর ডাকাত হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব জীবননগরের সীমান্ত ইউনিয়নে নবনির্বাচিত এমপি কে নাগরিক সংবর্ধনা ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যমে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়া’ ও ‘দৈনিক জনভাষা’ আত্রাইয়ে ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা

যবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত: গবেষণায় উদ্ভাবনের গুরুত্বারোপ

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিজ্ঞান ও প্রযুক্তির সমসাময়িক উদ্ভাবন ও চ্যালেঞ্জ মোকাবিলায় দিনব্যাপী এক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।”বিশেষ অতিথির বক্তব্যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান এবং যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বৈশ্বিক প্রেক্ষাপটে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োজনীয়তা এবং দেশের উন্নয়নে গবেষণার প্রভাব নিয়ে আলোচনা করেন।

যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম-এর আহ্বানে এবং অধ্যাপক ড. মো. আমিনুর রহমান-এর সাংগঠনিক সম্পাদনায় সম্মেলনটি পরিচালিত হয়। এতে যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া দেশি-বিদেশি গবেষক ও আলোচকগণ তাঁদের গবেষণালব্ধ জ্ঞান বিনিময় করেন।কনফারেন্সের মূল সেশনগুলোতে সমসাময়িক গবেষণা ও প্রযুক্তির আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন রুপম ও শান্তা সেন। সম্মেলনে অংশগ্রহণকারী গবেষকগণ বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com