1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মিরসরাইয়ে বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী' বুলবুল চৌধুরী'র মতবিনিময় সভা | সকালের খবর ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালী-৩ আসনে দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে নির্বাচনী ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের আত্রাইয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা আত্রাই থানায় পুলিশ সুপার তারিকুল ইসলামের আকস্মিক পরিদর্শন মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু নওগাঁয় বিয়াম স্কুল এলাকায় ডিবি পুলিশের অভিযান দুই মাদক সেবী গ্রেফতার ঝিনাইদহের কোটচাঁদপুর ওয়েল্ডিং মিস্ত্রির আত্মহত্যা সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: শফিকুর রহমান ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের দেশের স্বার্থে,গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবেঃ আজিজুল বারী হেলাল

মিরসরাইয়ে বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী’ বুলবুল চৌধুরী’র মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চট্টগ্রাম-১ মিরসরাই আসনের বাংলাদেশ মুসলিম লীগ- বি এম এল মনোনীত প্রার্থী এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে মিরসরাইয়ে একটি রেষ্টুরেন্টে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় জুলফিকার বুলবুল চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। মুসলিম লীগ প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে। অন্যান্য রাজনৈতিক দল দেশের মধ্য যে অরাজকতা প্রতিষ্ঠা করছে, তা বন্ধ করতে হলে ১২ তারিখের নির্বাচনে হাত পাঞ্জা মার্কাকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। চট্টগ্রামের মিরসরাই আসনে আমি জয়ী হলে মিরসরাইয়ের সর্বস্তরের মানুষ নিরাপদ থাকবে। দলমত নির্বিশেষে আমি এবং আমার দল সবার জন্য উন্মুক্ত থাকবে। সকলের আইনসঙ্গত মতামতকে প্রাধান্য দেওয়া হবে। সকল ধর্মের লোক ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে।

অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি নির্বাচিত হলে বিদ্যমান সকল শিল্প-প্রতিষ্ঠানের পাশাপাশি নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা হবে। শিল্প প্রতিষ্ঠানগুলোতে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে স্থানীয়দের চাকরি প্রদানের নীতি বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, আমি নির্বাচিত হলে চাঁদাবাজি, লুণ্ঠন, কমিশন বানিজ্য, জমি দখল সহ যাবতীয় অনিয়ম কঠোর হাতে দমন করা হবে। প্রশাসন স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ পাবে। প্রশাসনিক পর্যায়ে কোন প্রকার প্রভাব বিস্তার করা হবেনা।প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ (মিরসরাই) আসন থেকে হাত (পাঞ্জা) প্রতীকে নির্বাচন করছেন শেখ জুলফিকার বুলবুল চৌধুরী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD