1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত | সকালের খবর ২৪
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সি আই এস’র উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্য প্রতিক্রিয়া বিষয়ক কর্মশলা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, গাঁজা ও ইয়াবা উদ্ধার পটুয়াখালীতে সোনালী ব্যাংক’র সামনে থেকে প্রতারণার অভিযোগে ৩ জন আটক নওগাঁয় পুকুর খননের মাটি ও টপ সয়েল বিক্রিতে বেপরোয়া ব্যবসা, খাদ্য ভাণ্ডার হুমকিতে নওগাঁর মান্দায় পরকীয়ায় জড়িত সন্দেহে এক গৃহবধূ ও কলেজছাত্রকে আটক বাইশারীর ডাকাত হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব জীবননগরের সীমান্ত ইউনিয়নে নবনির্বাচিত এমপি কে নাগরিক সংবর্ধনা ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যমে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়া’ ও ‘দৈনিক জনভাষা’ আত্রাইয়ে ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা

মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পঠিত

আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নিজামপুর কলেজ এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৪২)। তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার আব্দুল কাদেরের ছেলে। পেশায় ভিক্ষুক আব্দুর রহমান কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকে থাকা এলপিজি সিলিন্ডারগুলো মহাসড়কের দুই পাশে ছড়িয়ে পড়ে। এতে ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। এ সময় সামনে থাকা আরেকটি এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি হঠাৎ ব্রেক করলে পেছন থেকে একটি মিনি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ও হেলপার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com