1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মাদক ব্যবসায়ি আমার ভাই হলেও ছাড় দিবেন না:- এমপি দিপু | সকালের খবর ২৪
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বজরা শাহী মসজিদে দানবাক্সের টাকার ভিডিও ধারণকালে সাংবাদিকদের ওপর হামলা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী নুরুল হক এমপি কে জিওপি নেতৃবৃন্দ’র শুভেচ্ছা নান্দাইলে জরাজীর্ণ ঘর ও স্বাস্থ্যঝুঁকিতে ত্রিমোহনী গুচ্ছগ্রাম আমতলীতে প্রতিহিংসার আগুনে ৫টি দোকান পুরে ছাই ব্রাহ্মণবাড়িয়া ভিপি তাজুল ইসলামের নিজ উদ্যোগে ইফতার ‎পাঁচবিবিতে মহিলা ভাইস চেয়ারম্যান দোলনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত খিলক্ষেতে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার চন্দনাইশে গরু ডাকাতি, বাধা দেওয়ায় মালিককে গুলি করে হত্যা চট্টগ্রামে দেশি-বিদেশি জাল মুদ্রাসহ একজন গ্রেফতার চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদের জেরে যুবককে হত্যা

মাদক ব্যবসায়ি আমার ভাই হলেও ছাড় দিবেন না:- এমপি দিপু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, গার্মেন্টসে বেতনের দিন চাঁদাবাজরা কর্মীদের বেতন ভাতা ছিনিয়ে নেয়। সারা মাস বাকি বর্গা অথবা না খেয়ে দিনপাত করতে হয় তাদের। আর চাঁদাবাজদের চাঁনরাত পালন হয়। এগুলো বন্ধ করতে হবে। প্রয়োজনে সিসি ক্যামেরা লাগাতে হবে। মাদক আর যানজটে অতিষ্ট মানুষ। মানুষ এ থেকে মুক্তি চায়। মাদক কারবারিদের নির্মূল করতে হবে।

জনগণের ভালোবাসা ও সহযোগিতায় তিনি নির্বাচিত হয়েছেন এবং জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করবেন। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে এমপি দিপু বলেন, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কোনো সমস্যা থাকলে সরাসরি জানাতে অনুরোধ করেন তিনি।

উপজেলার প্রধান সমস্যা হিসেবে মাদককে চিহ্নিত করে নবনির্বাচিত এমপি বলেন, “মাদক কারবারি যদি আমার ভাইও হয়, তাকেও ছাড় দেওয়া হবে না।” মাদক নির্মূলে পুলিশকে সর্বাত্মক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা এলাকার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নবনির্বাচিত এমপির কাছে তুলে ধরেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com