1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ভোররাতে ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৮, মাইক্রোবাস জব্দ | সকালের খবর ২৪
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বজরা শাহী মসজিদে দানবাক্সের টাকার ভিডিও ধারণকালে সাংবাদিকদের ওপর হামলা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী নুরুল হক এমপি কে জিওপি নেতৃবৃন্দ’র শুভেচ্ছা নান্দাইলে জরাজীর্ণ ঘর ও স্বাস্থ্যঝুঁকিতে ত্রিমোহনী গুচ্ছগ্রাম আমতলীতে প্রতিহিংসার আগুনে ৫টি দোকান পুরে ছাই ব্রাহ্মণবাড়িয়া ভিপি তাজুল ইসলামের নিজ উদ্যোগে ইফতার ‎পাঁচবিবিতে মহিলা ভাইস চেয়ারম্যান দোলনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত খিলক্ষেতে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার চন্দনাইশে গরু ডাকাতি, বাধা দেওয়ায় মালিককে গুলি করে হত্যা চট্টগ্রামে দেশি-বিদেশি জাল মুদ্রাসহ একজন গ্রেফতার চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদের জেরে যুবককে হত্যা

ভোররাতে ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৮, মাইক্রোবাস জব্দ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ভোররাতে রাজধানীর ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে ৭ নারী নেত্রী ও একজন পুরুষকে আটক করেছে ধানমন্ডি পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাস ও কয়েকটি প্ল্যাকার্ড জব্দ করা হয়।

শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তাফিকুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে ধানমন্ডি মডেল থানাধীন রোড নং-২ এলাকায় স্টার কাবাবের সামনে থেকে মিছিলটি বের হয়। “মুজিব প্রেমিক বাংলার নারীরা” লেখা ব্যানার হাতে ২০ থেকে ২৫ জন নারী বিভিন্ন স্লোগান দিতে দিতে রোড নং–৩ এর ২০ নম্বর বাসার সামনে পর্যন্ত অগ্রসর হন। খবর পেয়ে টহলরত মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ৭ জন নারী নেত্রীকে আটক করা হয়। এছাড়া নেতাকর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাসের চালককেও আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মিছিলে ব্যবহৃত কয়েকটি প্ল্যাকার্ড উদ্ধার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com