1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ব্রাহ্মণবাড়িয়া ভিপি তাজুল ইসলামের নিজ উদ্যোগে ইফতার | সকালের খবর ২৪
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বজরা শাহী মসজিদে দানবাক্সের টাকার ভিডিও ধারণকালে সাংবাদিকদের ওপর হামলা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী নুরুল হক এমপি কে জিওপি নেতৃবৃন্দ’র শুভেচ্ছা নান্দাইলে জরাজীর্ণ ঘর ও স্বাস্থ্যঝুঁকিতে ত্রিমোহনী গুচ্ছগ্রাম আমতলীতে প্রতিহিংসার আগুনে ৫টি দোকান পুরে ছাই ব্রাহ্মণবাড়িয়া ভিপি তাজুল ইসলামের নিজ উদ্যোগে ইফতার ‎পাঁচবিবিতে মহিলা ভাইস চেয়ারম্যান দোলনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত খিলক্ষেতে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার চন্দনাইশে গরু ডাকাতি, বাধা দেওয়ায় মালিককে গুলি করে হত্যা চট্টগ্রামে দেশি-বিদেশি জাল মুদ্রাসহ একজন গ্রেফতার চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদের জেরে যুবককে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া ভিপি তাজুল ইসলামের নিজ উদ্যোগে ইফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ বার পঠিত

সোহেল সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা:-

ব্রাহ্মণবাড়িয়া-এ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ-এর সাবেক ভিপি ও বৃহত্তর কুমিল্লা অঞ্চলের যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম (তাজু)-এর ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।রমজানের তাৎপর্য তুলে ধরা এবং রাজনৈতিক সহকর্মী, সহপাঠী ও বন্ধুদের মিলনমেলায় পরিণত হয় ইফতার মাহফিলটি।

বিকেল থেকেই জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী, সুধীজন এবং সাধারণ মানুষ অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে থাকেন। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামা শাহীন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোঃ সামসুজ্জামান কানন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন লিটন, প্রচার সম্পাদক মোঃ মাহিন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও মোঃ খোকন মিয়া। এছাড়াও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামু আরিফসহ জেলা ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন এবং জনগণের কল্যাণে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা ও সফল রাষ্ট্র পরিচালনার জন্য সবার দোয়া কামনা করেন। একইসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহীন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোঃ সামসুজ্জামান কানন এবং আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাক্তার হিমেল। বক্তারা রমজানের শিক্ষা, আত্মসংযম ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

দোয়া মাহফিল পরিচালনা করেন খতিব ও মাওলানা হোসাইন আহমেদ। তিনি রোজার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ সকল মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানের আয়োজক তাজুল ইসলাম তাজু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ আয়োজন সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক ও ধর্মীয় মিলনমেলা। ভবিষ্যতেও যেন এমন আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত রাখা যায়, সে জন্য তিনি সবার দোয়া কামনা করেন। তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপস্থিত সকল নেতাকর্মী, সহপাঠী ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সহস্রাধিক সহপাঠী, রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com