

নুর কুতুবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ প্রতিযোগিতায় এইচ.এস.সি, বি.এমটি কারিগরি কলেজ পর্যায়ে শেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে শ্রীপুরের রামনগর টেকনিক্যাল বি. এম কলেজ।
বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলা কারিগরি কলেজ পর্যায়ে রামনগর শ্রীপুর বিএম কলেজের নাম ঘোষণা করা হয়। ২০২৬ সালের জন্য ‘শ্রেষ্ঠ কলেজ হিসাবে এ স্বীকৃতি পায় শ্রীপুর রামনগর বিএম কলেজ।
কারগরি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানটি। একান্ত আলাপচারিতায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন জানিয়েছেন, অত্র কলেজটি ২০০১ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে কারিগরি শিক্ষা বিস্তারে সব সময় আলো ছড়িয়ে আসছে।
এ ধরনের সম্মাননা আমাদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রেরণা যোগাবে।
এ কারণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।