1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত সরকারের প্রতি শুভেচ্ছা জানান পবিপ্রবি'র প্র- ভিসি | সকালের খবর ২৪
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাধমুক্ত ঈশ্বরদী-আটঘরিয়া গড়ার প্রত্যয় এমপি আবু তালেব মন্ডলের সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা নদী খাল দখলমুক্ত করে ১৫ দিনের মধ্যে খনন শুরু মোরেলগঞ্জে গভীর রাতে শিক্ষিকার বাড়িতে অগ্নিসংযোগ তালাবদ্ধ বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে মেঘলা বাসের চালক-হেলপারের ছিনতাইয়ের শিকার যাত্রী, বাঁধা দেয়ায় কুপিয়ে জখম ধর্ষণের অভিযোগে কলঙ্কিত হাতিয়া, এমপি হান্নান মাউসুদের বিরুদ্ধে বিক্ষোভ ১৮ মাস পরে ফরিদপুরে আ.লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের আহ্বান ডিএমপি কমিশনারের জীবননগরে ট্রেন অতিক্রম করার সময় ভেঙ্গে পড়লো লাইনের লোহার পাত,৪ ঘন্টা ট্রেন চলাচলে বিঘ্ন ‎পাঁচবিবিতে ডাল ভর্তি আমের মুকুলে মৌমাছির নাচানাচি

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত সরকারের প্রতি শুভেচ্ছা জানান পবিপ্রবি’র প্র- ভিসি

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট কীটতও্ববিদ ও পবিপ্রবি’র প্রো- ভিসি প্রফেসর ড.এসএম হেমায়েত জাহান।

এক অভিনন্দন বার্তায় তিনি জানান, জনগণের দীর্ঘ লড়াই-সংগ্রাম, প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এ নির্বাচনের মাধ্যমে। জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

তিনি প্রত্যাশা করেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সময়োপযোগী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রগঠনের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে”। এবং বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন সুসংহতকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার মধ্য দিয়ে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধি সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একটি টেকসই, শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলাই হবে সময়ের দাবি।

শিক্ষা ও গবেষণার প্রসঙ্গে বিশেষভাবে প্রত্যাশা করেন—বিশ্ববিদ্যালয়সমূহের স্বায়ত্তশাসন রক্ষা, শিক্ষকদের পেশাগত মর্যাদা নিশ্চিতকরণ এবং গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জ্ঞানভিত্তিক, মানবিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দক্ষিণ বঙ্গের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে জাতীয় উন্নয়নের অংশীদার হয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে—ইনশাআল্লাহ।

পরিশেষে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, মহান আল্লাহ আমাদের প্রিয় বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার তাওফিক দান করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD