1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
প্রতিমন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত, এলাকায় মিষ্টি বিতরণ | সকালের খবর ২৪
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রমজানে সমাজের অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানালেন মেয়র ডা. শাহাদাত হোসেন রাতের আঁধারে মোহর আলীর আড়াই বিঘা শসাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ফুলবাড়ীতে পানির অভাবে ধান রোপণ হয়নি কয়েক একর জমিতে নওগাঁ জেলা আ’লীগ অফিসের সামনে পতাকা হাতে জয় বাংলা স্লোগান জোর করে টাকা আদায়ের সুযোগ নেই, পরিবহন খাতে স্বচ্ছতা নিশ্চিতের বার্তা দিলেন মন্ত্রী জীবননগরে কাঁচাবাজারে অস্বস্তি,বিপাকে নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষ গলাচিপায়-শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা আওয়ামী লীগের দোসর এলজিইডি ড্রাইভার আনোয়ার ড্রাইভার আজাদ বিলাস বহুল ফ্লাট,অবৈধ সম্পদের মালিক মন্ত্রণালয় অভিযোগ আমতলীতে দ্রব্য মূল্যে নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালতের জরিমানা রমজানের প্রথম দিনে নড়াইলে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিমন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত, এলাকায় মিষ্টি বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৮ বার পঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা দেখা যায়। অনেকেই মিষ্টি বিতরণ করেন।
এদিকে তার মন্ত্রী হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে পোষ্ট দিয়ে শুভ কামনা ও অভিনন্দন জানান অনেকেই।
মিষ্টি বিতরণের পর বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর আমরা মন্ত্রী পেয়েছি। এবার উন্নয়নের যাত্রা শুরু হবে। আশাকরি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের চিত্র পাল্টে দেবেন আমাদের নবনিযুক্ত প্রতিমন্ত্রী।
উপজেলা বিএনপির সহসভাপতি গাজীউর রহমান মোল্লা বলেন, মিল্লাত ভাই প্রতিমন্ত্রী হওয়ায় আমরা খুবই আনন্দিত। পিছিয়ে পড়া ও নদী ভাঙন রোধে এবার কার্যকর ব্যবস্থা নেবেন তিনি।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিদুল ইসলাম প্রিন্স জানান, ১৭ বছর পর বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসীর মুখে হাঁসি ফুটেছে। এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হবেন এমন প্রত্যাশা ছিল সর্বস্তরের মানুষের। সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, এম রশিদুজ্জামান মিল্লাত এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে বিএনপির হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার থেকে তাকে মন্ত্রী করার দাবি উঠে।তারেক রহমান সরকারের প্রতিমন্ত্রী করায় জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে এমনটাই মনে করেন বিএনপি নেতা কর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD