

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলুর সহধর্মিনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুমা দৌলতন নাহার দোলনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ ৯ রমজান শুক্রবার বিকেলে পৌরসভার দমদমা মহল্লার নিজ বাসভবনে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পারিবারিক উদ্যোগে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মও:মোঃ আব্দুল আহাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,থানা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু,বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এ্যাড::নাজমুল ইসলাম জনি, সাবেক বিএনপি নেতা এ্যাড: মোখলেছুর রহমান, চাচাতো দেবর লিপ্টন ও মরহুমার সুযোগ্য পুত্র রাজিব হাসান রনিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। শেষে বাদ মাগরিব ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুমা দৌলতন নাহার দোলন ছিলেন বিপুল ভোটে নির্বাচিত একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। এছাডাও তিনি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভানেত্রী হিসাবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন এবং মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন।