

শপথ দাস পটুয়াখালী
প্রতিনিধিঃ
প্রচারণা করার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের ১১ নেতাকর্মী।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে হাসান মামুনের রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী নির্বাচনী কার্যালয়ে ছোট পরিসরে আয়োজিত যোগদান অনুষ্ঠানে তারা ঘোড়া প্রতীকের সমর্থনে কাজ করার প্রতিশ্রুতি দেন।
উক্ত অনুষ্ঠানে স্বাগত জানান রতনদী তালতলী ইউনিয়নের নির্বাচন কমিটির আহ্বায়ক নাজমা ফারুক ফুল দিয়ে। উপস্থিত ছিলেন রতনদী তালতলী ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এমদাদ শরিফ, গলাচিপা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মিয়া মো. মাসুম বিল্লাহ ও সদস্য নিয়াজ মাহমুদ নকিব।
যোগদানের সময় শ্রমিক অধিকার পরিষদের কাওসার হাওলাদার বলেন, কোটা আন্দোলনের শুরু থেকে তিনি ভিপি নুরের সঙ্গে ছিলেন। ছয় থেকে সাত বছর তিনি দলের সঙ্গে কাজ করেছেন। তবে আসন্ন নির্বাচনের জন্য সঠিক প্রার্থী নির্বাচন করে ভোটারদের মাঝে কার্যকর প্রচারণা করার জন্য তিনি এখন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থনে কাজ করছেন। তিনি জানান, “এতো দিন আমরা ভুল পথে ছিলাম, এখন সঠিক পথে আসছি।”
অন্য নেতাকর্মীরাও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে জনসচেতনতামূলক প্রচারণা চালাতে প্রতিশ্রুতি দেন, যাতে পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীকের সমর্থন বৃদ্ধি পায়।