

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ মাহে রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম -এর শুভ উদ্বোধন পটুয়াখালীতে অনুষ্ঠিত। ১৭ ফেব্রুয়ারি(২০২৬) মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে (টিসিবি)’র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম’র শুভ উদ্বোধন করেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক )মাসুদ উল আলম।এ সময় উক্ত স্হানে শাওন সামসুদ্দোহা ট্রেডিং( ডিলার) সুবিধা ভুগীদের মধ্যে টিসিবি’র পণ্য ভোজ্যতেল- ২ লিটার ২৩০/-, ছোলা ১কেজি ৮০/-, মুসুরি ডাল ২ কেজি ১৪০ ও , চিনি ১ কেজি ৭০/- টাকা মোট ৫১০ টাকা জনপ্রতি (প্যাকেজ আকারে) বিক্রয় করেন। আরও জানা গেছে, একই নিয়মে এ দিন পটুয়াখালী পৌর শহরের আরও ৪ টি স্পটে এক এক জন ডিলার ৪০০ জন হারে সুবিধা ভুগীদের মধ্যে টিসিবি’র উক্ত পণ্য বিক্রয় করেন বলে জানা যায়। এছাড়াও জানা গেছে ১৫ রমজান পর্যন্ত পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন স্থানে টিসিবি’র এ পণ্য উক্ত নিয়মে বিক্রয় করা হবে বলে জানা যায়।