1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পঞ্চগড়ের বোদায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ নারী নিহত, আহত ৫ | সকালের খবর ২৪
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সি আই এস’র উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্য প্রতিক্রিয়া বিষয়ক কর্মশলা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, গাঁজা ও ইয়াবা উদ্ধার পটুয়াখালীতে সোনালী ব্যাংক’র সামনে থেকে প্রতারণার অভিযোগে ৩ জন আটক নওগাঁয় পুকুর খননের মাটি ও টপ সয়েল বিক্রিতে বেপরোয়া ব্যবসা, খাদ্য ভাণ্ডার হুমকিতে নওগাঁর মান্দায় পরকীয়ায় জড়িত সন্দেহে এক গৃহবধূ ও কলেজছাত্রকে আটক বাইশারীর ডাকাত হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব জীবননগরের সীমান্ত ইউনিয়নে নবনির্বাচিত এমপি কে নাগরিক সংবর্ধনা ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যমে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়া’ ও ‘দৈনিক জনভাষা’ আত্রাইয়ে ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা

পঞ্চগড়ের বোদায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ নারী নিহত, আহত ৫

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পঠিত

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোারিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারী নিহতের খবর পাওয়া গেছে। তাছাড়া আহত হয়েছেন এক শিশুসহ অন্তত আরও পাঁচজন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বোদা-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার চন্দনবাড়ি ইউপি ভবন সংলগ্ন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত (অটোরিকশা) বোদা উপজেলার দিকে যাচ্ছিল। পথেই চন্দনবাড়ি বাজার নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
অন্যদিকে আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com