1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
দেশের স্বার্থে,গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবেঃ আজিজুল বারী হেলাল | সকালের খবর ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালী-৩ আসনে দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে নির্বাচনী ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের আত্রাইয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা আত্রাই থানায় পুলিশ সুপার তারিকুল ইসলামের আকস্মিক পরিদর্শন মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু নওগাঁয় বিয়াম স্কুল এলাকায় ডিবি পুলিশের অভিযান দুই মাদক সেবী গ্রেফতার ঝিনাইদহের কোটচাঁদপুর ওয়েল্ডিং মিস্ত্রির আত্মহত্যা সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: শফিকুর রহমান ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের দেশের স্বার্থে,গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবেঃ আজিজুল বারী হেলাল

দেশের স্বার্থে,গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবেঃ আজিজুল বারী হেলাল

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পঠিত

রূপসা প্রতিনিধিঃ
খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের অশুভ পায়তারা করছে। এদেশের জনগন তাদের শক্ত হাতে প্রতিহত করবে এবং জনগনের স্বতস্ফুর্ত অংশগ্রহনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।
দীর্ঘদিন পর জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। দেশের স্বার্থে,গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যেতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষকে ভোট দিয়ে নিজেদের পছন্দের যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হবে।

তিনি বলেন বিএনপি জনগণকে ভালোবাসতে জানে, ভালো রাখতে জানে এবং শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মনের ভাষা বুঝতে জানে। প্রকৃত নেতৃত্ব ছাড়া কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এমন নেতৃত্ব বাছাই করতে হবে, যারা জনগণের কথা শুনবে এবং বাস্তব উন্নয়ন নিশ্চিত করবে। যোগ্য নেতা বাছাইয়ের দায়িত্ব আপনাদেরই হাতেই। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে ধর্মীয় মূল্যবোধে ফেরানো এবং খেলাধুলামুখী করতে হবে। সন্তানদের ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে হবে। নারীদের অন্ধকারে রেখে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছিলেন, যা আজও জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি আরও বলেন আপনারা টিএসবিবাসী দীর্ঘদিন রাস্তাঘাটের বেহাল দশা, জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট সহ নানা কারণে চরম ভোগান্তিতে রয়েছেন। বিএনপি সরকার গঠন করতে পারলে টিএসবির যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ, স্থায়ী জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। টিএসবিকে অবহেলিত নয়, পরিকল্পিত উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে। জনগণের সঙ্গে নিয়ে, জনগণের মতামতের ভিত্তিতেই সব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের প্রতীক।

তিনি ৬ ফ্রেব্রুয়ারি (শুক্রবার) দিনব্যাপী রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া স্বল্পবাহিরদিয়া ও তিলক এলাকায় নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উক্ত অনুষ্ঠানে গুলোতে বিশেষ অতিথির বক্তৃতা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক জসীম উদ্দীন মজুমদার, কেআইএবিআই কান্ট্রি ডিরেক্টর আরিফ রাজ্জাক জয়,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান নান্টু,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম,আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন,মহিউদ্দীন মিন্টু,সাবেক সদস্য সচিব আজিজুর রহমান সমাজসেবক জাকির আহম্মেদ জমাদ্দার প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD