1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
তানোরে বিএনপি কর্মীদের মারপিটে জামায়াতকর্মী পিতা-পুত্র আহত, থানায় মামলা | সকালের খবর ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালী-৩ আসনে দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে নির্বাচনী ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের আত্রাইয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা আত্রাই থানায় পুলিশ সুপার তারিকুল ইসলামের আকস্মিক পরিদর্শন মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু নওগাঁয় বিয়াম স্কুল এলাকায় ডিবি পুলিশের অভিযান দুই মাদক সেবী গ্রেফতার ঝিনাইদহের কোটচাঁদপুর ওয়েল্ডিং মিস্ত্রির আত্মহত্যা সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: শফিকুর রহমান ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের দেশের স্বার্থে,গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবেঃ আজিজুল বারী হেলাল

তানোরে বিএনপি কর্মীদের মারপিটে জামায়াতকর্মী পিতা-পুত্র আহত, থানায় মামলা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পঠিত
0-0x0-0-0#

সাইদ সাজু, তানোর থেকে : রাজশাহীর তানোরে বিএনপি নেতাকর্মীদের মারপিটে জামায়াত কর্মী পিতা-পুত্র আহত হয়েছেন। এ ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত জামায়াতের কর্মী মাসিকুল ইসলাম (২৩) নামের এক ব্যক্তি বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। এর আগে বৃহস্পতিবার উপজেলার বাধাইড় ইউনিয়নের গাল্লা স্কুলপাড়া গ্রামে হামলা ও মারপিটের ঘটনা ঘটে।

মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিজবুর রহমানের পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন মাসিকুল ইসলাম ও তার পিতা মফিজ উদ্দিন (৬২)। তাদের বাড়ি উপজেলার গাল্লা গ্রামে। বৃহস্পতিবার জেলার গোদাগাড়ীতে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় যাবার প্রস্তুতিকালে একই এরাকার বিএনপি নেতা হাতেম আলী তার সহযোগী সাফিউল ইসলাম ও মোহাম্মাদ লিটন দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচার চালাতে নিষেধ করে। এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা কোদালের হাতল ও লাঠিসোঠা দিয়ে পিতা-পুত্রের ওপর হামলা চালিয়ে বেধড়ক ভাবে মারপিট করে আহত করে। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে খবর পেয়ে আহতদের খোঁজ খবর নিতে শুক্রবার তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ছুটে আসেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও দাঁড়ি পাল্লা প্রতিকের এমপি প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। এসময় রাজশাহী জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক, জামায়াতের জেলা শিক্ষা বিষয়ক সভাপতি ড. ওবাইদুল্লাহ, রাজমাহী জেরা পশ্চিম জামায়াতে সাবেক আমির মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়তের আমীর মাওলানা মো. আলমগীর হোসেন, নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান, সেক্রেটারি ডিএম আক্কাছ আলী, মুন্ডুমালা পৌর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ার হোসেন ছাড়াও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ শহীদুজ্জামান বলেন, ঘটনাটি নিয়ে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD