1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জীবননগরে ট্রেন অতিক্রম করার সময় ভেঙ্গে পড়লো লাইনের লোহার পাত,৪ ঘন্টা ট্রেন চলাচলে বিঘ্ন | সকালের খবর ২৪
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাধমুক্ত ঈশ্বরদী-আটঘরিয়া গড়ার প্রত্যয় এমপি আবু তালেব মন্ডলের সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা নদী খাল দখলমুক্ত করে ১৫ দিনের মধ্যে খনন শুরু মোরেলগঞ্জে গভীর রাতে শিক্ষিকার বাড়িতে অগ্নিসংযোগ তালাবদ্ধ বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে মেঘলা বাসের চালক-হেলপারের ছিনতাইয়ের শিকার যাত্রী, বাঁধা দেয়ায় কুপিয়ে জখম ধর্ষণের অভিযোগে কলঙ্কিত হাতিয়া, এমপি হান্নান মাউসুদের বিরুদ্ধে বিক্ষোভ ১৮ মাস পরে ফরিদপুরে আ.লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের আহ্বান ডিএমপি কমিশনারের জীবননগরে ট্রেন অতিক্রম করার সময় ভেঙ্গে পড়লো লাইনের লোহার পাত,৪ ঘন্টা ট্রেন চলাচলে বিঘ্ন ‎পাঁচবিবিতে ডাল ভর্তি আমের মুকুলে মৌমাছির নাচানাচি

জীবননগরে ট্রেন অতিক্রম করার সময় ভেঙ্গে পড়লো লাইনের লোহার পাত,৪ ঘন্টা ট্রেন চলাচলে বিঘ্ন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পঠিত

মো:তারিকুর রহমান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা :জীবননগর উপজেলার উথলীতে ট্রেন লাইনের কিছু অংশ ভেঙ্গে ছিটকে পড়ে গেছে।এতে ৪ ঘন্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।শুক্রবার(২০ ফেব্রুয়ারি) সাকাল ১০ টির দিকে উথলী ফার্মগেটের নিকট রূপসা এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে।স্থানীয় গেইট ম্যান মনিস কুমার শর্মা বলেন, সকাল ১০ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার পরে লাইনের কিছু অংশ ভাঙ্গা দেখতে পাই।ট্রেন লাইনের ৬ ইঞ্চি লোহার পাত ভেঙ্গে ছিটকে অনেক দূরে চলে যায়। সাথে সাথে বিষয়টি পার্শ্ববর্তী স্টেশন ও উর্ধতন কর্মকর্তাকে অবহিত করি।পরে সাময়িক সময়ের জন্য ট্রেন আশেপাশের স্টেশন গুলোতে অবস্থান নেয়।উথলী রেল স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামি আপ আন্তঃনগর রূপসা ট্রেনটি উথলী ছেড়ে যাওয়ার সময় রেল লাইনের লোহার পাত ভেঙ্গে যায়।এতে ট্রেন চলাচল কিছুটা বিঘ্ন ঘটে। লাইনের মেরামত কাজ চলমান রয়েছে। ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক হবে।

সকাল সাড়ে ১১ টার দিকে মোবারকগঞ্জ প্রকৌশলী বিভাগ থেকে এ্যাসিস্ট্যান্ট সাব ইন্জিনিয়ার মো.সাইফুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্য টিম এসে মেরামতের কাজ শুরু করে। মেরামতের সময় কিছুক্ষণ অপেক্ষায় রেখে পর্যায়ক্রমে চিত্রা(আপ),সুন্দরবন(ডাউন),রকেট(আপ) ও একটি মালবাহী ট্রেন(ডাউন) ঝুঁকিপূর্ণ অবস্থায় ধীর গতিতে পার করে। মেরামতের কাজ শেষ করে শুক্রবার দুপুর ২ টার দিকে ট্রেনচলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD