1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: হাতিরঝিল থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ছরওয়ার আলমকে, বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ ডিবিপ্রধানের | সকালের খবর ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: হাতিরঝিল থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ছরওয়ার আলমকে, বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ ডিবিপ্রধানের বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্বামী পরিত্যাক্তা নারীকে দলবদ্ধ ধর্ষণ কচ্ছপিয়ায় পথসভায় কাজল: সীমান্ত করিডোর, উচ্চশিক্ষা ও কৃষকদের সমস্যায় অগ্রাধিকার প্রশাসন মানুষের বিপক্ষে গেলে ৫ আগস্ট’ বিপ্লব ফিরে আসবে ব্রাহ্মণবাড়িয়া জনসভায়: হাসনাত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধানের শীষের নির্বাচনী পথসভা মিরসরাইয়ে শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু চবিতে সংবাদ প্রকাশে হুমকি, প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক হোমনায় ৫০ লাখ টাকার মানবিক সহায়তা দিলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত দেলোয়ার মমিন ধানের শীষ সার্বভৌমত্ব, আস্থা, ন্যায় ও নিরাপত্তার প্রতীকঃ আজিজুল বারী হেলাল ত্রয়োদশ সংসদ নির্বাচন: রূপগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ প্রচারণা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: হাতিরঝিল থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ছরওয়ার আলমকে, বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ ডিবিপ্রধানের

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিএমপির হাতিরঝিল থানায় মামলা হয়েছে। এ মামলায় ডিবি হেফাজতে থাকা বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ার আলমকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

বুধবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ডিএমপি ডিবিপ্রধান বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় দলটির পক্ষ থেকে ডিএমপির হাতিরঝিল থানায় একটি জিডি করা হয়। সাইবার সংক্রান্ত বিষয় হওয়ার কারণে এটি তদন্তের জন্য ডিবিতে ন্যাস্ত করা হয়। এরই প্রেক্ষিতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছরওয়ার আলম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয় আনা হয়।

তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে হাতিরঝিল থানা একটি নিয়মিত মামলা রজু করা হয়েছে। এ মামলায় হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে।

শফিকুল ইসলাম বলেন, মামলাটি নিবিড় তদন্তের জন্য তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে ন্যস্ত করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আনীত ব্যক্তির কর্মস্থল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটারের হার্ডডিস্ক ও অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রীর জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিষয়টি পেশাদারিত্বের সাথে গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর জন্য এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল মধ্যরাতে তাকে ডিবিতে নিয়ে আসা হয়। আজ তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে। সে মামলায় হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে। সরকারি কর্মকর্তাদের আটকের প্রক্রিয়া অনুসরণ করেই তাকে আনা হয়েছে বলেও জানান তিনি।

মামলা হওয়ার আগে বঙ্গভবনে সার্চ করা যায় কি না প্রশ্ন করা হলে ডিবিপ্রধান বলেন, যে কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে তারা বলতে পারবে।

এ ঘটনায় ওই ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে নাকি? এমন প্রশ্নের জবাবে ডিএমপি ডিবিপ্রধান বলেন, ফরেনসিক রিপোর্ট আসলে এটা জানা যাবে। পাশাপাশি তদন্তের স্বার্থে যা যা করণীয় করা হবে বলে জানান তিনি।

তদন্ত দল সরওয়ারের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে আটক করতে চায়নি এবং আজকের সংবাদ সম্মেলন বর্জন করেছে। এমন প্রশ্নে তিনি বলেন, না মামলা হয়েছে, মামলায় গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জামায়াত আমিরের এক্স আইডি হ্যাক হওয়ার ঘটনায় হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬ এর সদস্য ও ক্যাম্পেইন ডিভিশনের সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মাদ সারোয়ার আলমসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ৩১ জানুয়ারি বিকাল ৪টার পর ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয় বলে জানানো হয়েছে জামায়াতের পক্ষ থেকে। ওই দিন বিকেল ৪টা ৩৭ মিনিটে অ্যাকাউন্টটি থেকে একটি অননুমোদিত ও আপত্তিকর পোস্ট প্রকাশিত হয়। পরে কেন্দ্রীয় আইটি টিম দ্রুত ব্যবস্থা নিয়ে বিকেল ৫টা ৯ মিনিটে পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। একই দিন বিকেল ৫টা ২২ মিনিটে হ্যাকিংয়ের বিষয়ে একটি জরুরি ঘোষণা দেওয়া হয়।

ঘটনার পর ওই রাতেই সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পরদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD