1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জাতীয় নির্বাচন: সারাদেশে মোতায়েন করা হবে ৫ লাখ ৬০ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য: আনসার ডিজি | সকালের খবর ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালী-৩ আসনে দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে নির্বাচনী ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের আত্রাইয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা আত্রাই থানায় পুলিশ সুপার তারিকুল ইসলামের আকস্মিক পরিদর্শন মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু নওগাঁয় বিয়াম স্কুল এলাকায় ডিবি পুলিশের অভিযান দুই মাদক সেবী গ্রেফতার ঝিনাইদহের কোটচাঁদপুর ওয়েল্ডিং মিস্ত্রির আত্মহত্যা সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: শফিকুর রহমান ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের দেশের স্বার্থে,গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবেঃ আজিজুল বারী হেলাল

জাতীয় নির্বাচন: সারাদেশে মোতায়েন করা হবে ৫ লাখ ৬০ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য: আনসার ডিজি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে টাঙ্গাইল স্টেডিয়ামে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। টাঙ্গাইল জেলায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রাথমিকভাবে মনোনীত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা এতে অংশগ্রহণ করেন।

আধুনিক প্রযুক্তির ব্যবহারে টাঙ্গাইল স্টেডিয়ামের সমাবেশটি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় ময়মনসিংহ, রাজশাহী ও নওগাঁ জেলার অনুরূপ প্রস্তুতিমূলক সমাবেশে। এতে বাহিনীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর প্রস্তুতির চিত্র ফুটে ওঠে।

সমাবেশে বক্তব্যে মহাপরিচালক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সারাদেশে পাঁচ লাখ ৬০ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। তিনি বলেন, মাঠপর্যায়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, বাহিনীর ভাবমূর্তি ও জনআস্থা অটুট রাখতে সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে। দায়িত্ব পালনের সময় পোষাক-পরিচ্ছদ ও সরঞ্জাম যথাযথভাবে ব্যবহার, দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন এবং ভোটকেন্দ্রে উদ্ভূত যেকোনো পরিস্থিতি নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমে দ্রুত রিপোর্ট করার নির্দেশ দেন তিনি।
মহাপরিচালক জানান, প্রথমবারের মতো বাহিনীর ডাটাবেজভিত্তিক নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের যাচাই-বাছাই করে মোতায়েন করা হয়েছে, যা নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়িয়েছে। দায়িত্ব পালন শেষে সদস্যদের নির্বাচনী ভাতা দ্রুত ও স্বচ্ছভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে বলেও জানান তিনি।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ব্যাপক সদস্য মোতায়েন, আধুনিক মনিটরিং ব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর প্রস্তুতির মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তারা সর্বাত্মকভাবে প্রস্তুত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD