

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ
জানুয়ারি ২০২৬ মাসের জন্ম ও মৃত্যু নিবন্ধন (০-১ বছর) কার্যক্রমে পটুয়াখালী জেলায় তৃতীয় স্হান ও ইউনিয়ন পরিষদ সমূহের মধ্যে দ্বিতীয় স্হান অধিকার করেছে মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদ।১৫ ফেব্রুয়ারী রবিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা।এ সভায় সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী,জেলা প্রশাসক, পটুয়াখালী। উক্ত সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা জানান, পটুয়াখালী জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনে পটুয়াখালী সদর উপজেলার মাদার বুনিয়া ইউনিয়ন তৃতীয় স্হান অধিকার করেছেন।এসময় পটুয়াখালী জেলা প্রশাসকের হাত থেকে যৌথভাবে ক্রেস্ট গ্রহণ করেন মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পটুয়াখালী সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাবিনা ইয়াছমিন এবং মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। প্রসঙ্গত : একই বিষয় পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়ন প্রথম স্থান অর্জন করেছেন। কুয়াকাটা পৌরসভা দ্বিতীয়, মাদারবুনিয়া ইউনিয়ন তৃতীয় এবং গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়ন চতুর্থ স্থান অধিকার করেছেন। এ সভা শেষে বড়বিঘাই ইউনিয়ন পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান মোঃ জামাল হোসেন মিন্টু মৃধা ও একই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুবেল মৃধা এবং বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ সভার সভাপতি পটুয়াখালী জেলা প্রশাসক এর হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন।