1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঘুমধুমে মালিক বিহীন ১০ হাজার ইয়াবা জব্দ | সকালের খবর ২৪
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাধমুক্ত ঈশ্বরদী-আটঘরিয়া গড়ার প্রত্যয় এমপি আবু তালেব মন্ডলের সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা নদী খাল দখলমুক্ত করে ১৫ দিনের মধ্যে খনন শুরু মোরেলগঞ্জে গভীর রাতে শিক্ষিকার বাড়িতে অগ্নিসংযোগ তালাবদ্ধ বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে মেঘলা বাসের চালক-হেলপারের ছিনতাইয়ের শিকার যাত্রী, বাঁধা দেয়ায় কুপিয়ে জখম ধর্ষণের অভিযোগে কলঙ্কিত হাতিয়া, এমপি হান্নান মাউসুদের বিরুদ্ধে বিক্ষোভ ১৮ মাস পরে ফরিদপুরে আ.লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের আহ্বান ডিএমপি কমিশনারের জীবননগরে ট্রেন অতিক্রম করার সময় ভেঙ্গে পড়লো লাইনের লোহার পাত,৪ ঘন্টা ট্রেন চলাচলে বিঘ্ন ‎পাঁচবিবিতে ডাল ভর্তি আমের মুকুলে মৌমাছির নাচানাচি

ঘুমধুমে মালিক বিহীন ১০ হাজার ইয়াবা জব্দ

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পঠিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ‍্যংছড়ি,উপজেলা প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ৩৪ বিজিবির মাদকবিরোধী অভিযানে মালিক বিহীন ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ ঘুমধুম বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ৩২ নং সীমান্ত পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ দূরে জামালের ঘের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত এ-সব বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হন।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের ফলে এ ধরনের মাদক উদ্ধার সম্ভব হচ্ছে। বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।”
তিনি আরও বলেন, “সীমান্তকে মাদকমুক্ত রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
বিজিবি জানায়, আটককৃত ইয়াবা ট্যাবলেটগুলো প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। নিয়মিত এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD