

শপথ দাস,গলাচিপা প্রতিনিধিঃ
পটুখালীর গলাচিপা উপজেলায় প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুরের ফলেল বরণ, মতবিনিময়, ইফতার ও দোয়ায় আয়োজন করা হয়। (২৭শে ফেব্রুয়ারী) শুক্রবার বিকাল ৪টায় উপজেলা রেস্ট হাউজ সংলগ্ন মাঠে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলার সরকারী ও বেসরকারী প্রাথমিক শিক্ষা পরিবারের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া, বিকাল ৫টা ৩০ ঘটিকায় গলাচিপা উপজেলা প্রসাশন মাঠ অফিস চত্বরে সমতা ও অন্তর্ভুক্তি মূলক উন্নয়নে নাগরিক ভাবনা শীর্ষক উন্মুক্ত মত বিনিময় ও ইফতারে অংশ গ্রহন। পর্যায়ক্রমে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়, গলাচিপা প্রেসক্লাব সাংবাদিক বৃন্দ ও টেলিভিশন ফোরাম সাংবাদিক বৃন্দদের সাথে মতবিনিময়, উপজেলা ও পৌর বি এন পির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।