1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
খুলনা বিভাগে সেরা নারিকেলবাড়ীয়া সেবা সংঘ বালিকা বিদ্যালয়: লক্ষ্য এখন জাতীয় পর্যায়ের বিজয় | সকালের খবর ২৪
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সি আই এস’র উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্য প্রতিক্রিয়া বিষয়ক কর্মশলা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, গাঁজা ও ইয়াবা উদ্ধার পটুয়াখালীতে সোনালী ব্যাংক’র সামনে থেকে প্রতারণার অভিযোগে ৩ জন আটক নওগাঁয় পুকুর খননের মাটি ও টপ সয়েল বিক্রিতে বেপরোয়া ব্যবসা, খাদ্য ভাণ্ডার হুমকিতে নওগাঁর মান্দায় পরকীয়ায় জড়িত সন্দেহে এক গৃহবধূ ও কলেজছাত্রকে আটক বাইশারীর ডাকাত হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব জীবননগরের সীমান্ত ইউনিয়নে নবনির্বাচিত এমপি কে নাগরিক সংবর্ধনা ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যমে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়া’ ও ‘দৈনিক জনভাষা’ আত্রাইয়ে ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা

খুলনা বিভাগে সেরা নারিকেলবাড়ীয়া সেবা সংঘ বালিকা বিদ্যালয়: লক্ষ্য এখন জাতীয় পর্যায়ের বিজয়

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃজাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনন্য সাফল্য অর্জন করেছে নারিকেলবাড়ীয়া সেবা সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। জারি গান (দলীয়) প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে খুলনা বিভাগে প্রথম স্থান অধিকার করে এখন জাতীয় পর্যায়ের লড়াইয়ে অংশ নিতে যাচ্ছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।প্রতিযোগিতার প্রতিটি ধাপে নিজেদের মেধা ও লোকজ সংস্কৃতির মুন্সিয়ানা দেখিয়ে তারা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই মুকুট পাওয়ায় বিদ্যালয় জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিয়মিত অনুশীলন এবং লোকজ ঐতিহ্যের প্রতি শিক্ষার্থীদের প্রবল আগ্রহই এই সাফল্যের মূল চাবিকাঠি। জারি গানের মতো একটি ঐতিহ্যবাহী ধারাকে অত্যন্ত নিপুণভাবে উপস্থাপন করে তারা বিচারকদের মুগ্ধ করেছে।এই অসামান্য অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “আমাদের মেয়েরা কঠোর পরিশ্রম করেছে। খুলনা বিভাগে প্রথম হওয়া আমাদের জন্য অনেক বড় সম্মানের। এখন আমাদের লক্ষ্য জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের পাশাপাশি খুলনা বিভাগের সুনাম অক্ষুণ্ণ রাখা। আমরা সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।”নারিকেলবাড়ীয়া সেবা সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা কর্মকর্তা এবং অভিভাবকবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্টরা।উল্লেখ্য, খুব শীঘ্রই ঢাকাতে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করবে এই দল। নারিকেলবাড়ীয়ার এই মেয়েরা জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সংস্কৃতিমনা মানুষের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com