1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে কঠোর নিরাপত্তা: র‍্যাব মহাপরিচালক | সকালের খবর ২৪
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাধমুক্ত ঈশ্বরদী-আটঘরিয়া গড়ার প্রত্যয় এমপি আবু তালেব মন্ডলের সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা নদী খাল দখলমুক্ত করে ১৫ দিনের মধ্যে খনন শুরু মোরেলগঞ্জে গভীর রাতে শিক্ষিকার বাড়িতে অগ্নিসংযোগ তালাবদ্ধ বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে মেঘলা বাসের চালক-হেলপারের ছিনতাইয়ের শিকার যাত্রী, বাঁধা দেয়ায় কুপিয়ে জখম ধর্ষণের অভিযোগে কলঙ্কিত হাতিয়া, এমপি হান্নান মাউসুদের বিরুদ্ধে বিক্ষোভ ১৮ মাস পরে ফরিদপুরে আ.লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের আহ্বান ডিএমপি কমিশনারের জীবননগরে ট্রেন অতিক্রম করার সময় ভেঙ্গে পড়লো লাইনের লোহার পাত,৪ ঘন্টা ট্রেন চলাচলে বিঘ্ন ‎পাঁচবিবিতে ডাল ভর্তি আমের মুকুলে মৌমাছির নাচানাচি

কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে কঠোর নিরাপত্তা: র‍্যাব মহাপরিচালক

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শহিদ মিনার এলাকায় ইনার পেরিমিটার ও আউটার পেরিমিটার নির্ধারণ করে সদস্য মোতায়ন করা হয়েছে। পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল ও স্ট্রাইকিং রিজার্ভ রাখা হবে।

তিনি আরও বলেন, নিরাপত্তা জোরদারে বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়ন থাকবে বলে জানানো হয়। পুরো শহিদ মিনার এলাকায় তিন শতাধিক র‍্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি আওতায় আনা হয়েছে।

অতিরিক্ত আইজিপি (গ্রেড ১) শহিদুর রহমান আরও বলেন, অতীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে এবং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।

দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ জনগণকে জিম্মি করা বা জনদুর্ভোগ সৃষ্টি করার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেম বাহিনী প্রধান। সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ও জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে র‍্যাবের মহাপরিচালক বলেন, বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারাদেশে যেখানে যেখানে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হবে, সেসব স্থানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD