1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কালিগঞ্জের চাঁচাই ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত   | সকালের খবর ২৪
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি পদত্যাগ করিনি : আইজিপি ভয়াবহ যানজটে নাকাল রূপগঞ্জবাসী, ঘণ্টার পর ঘণ্টা সড়কে গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রয়ের অভিযোগ কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

কালিগঞ্জের চাঁচাই ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত  

  • প্রকাশিতঃ বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পঠিত

 

আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই ওয়ার্ড বিএনপির উদ্যোগে উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁচাই গ্ৰামে এ উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির নেতা মফিজুর ইসলাম মন্টুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলতাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুল। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান খান,

সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক দোলন, যুবনেতা আঃ সাত্তার, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, নুর হোসেন, সাদেক আলী, মাহফুজুর রহমান ছোট্ট, আক্রার হোসেন, রমিজ মোড়ল, আগুর মোড়ল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

উঠান বৈঠকে সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের ধানের শীষের এমপি প্রার্থী কাজী আলাউদ্দীনের পক্ষে বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, ধানেরশীষ প্রতিকে ভোটদিয়ে এই জনপদের সার্বিক উন্নয়নে সুযোগ সৃষ্টি করতে হবে। উন্নয়নের রূপকার ও বানভাসি মানুষের বন্ধু কাজী আলাউদ্দীনকে বিজয়ী করতে হবে, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরে আসবে। সেকারণেই ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। বক্তারা আগামী নির্বাচনে কাজী আলাউদ্দীনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন সকল ভেদাভেদ ভূলে দলীয় প্রতিক ধানেরশীষে ভোটদিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD