1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কচ্ছপিয়ায় পথসভায় কাজল: সীমান্ত করিডোর, উচ্চশিক্ষা ও কৃষকদের সমস্যায় অগ্রাধিকার | সকালের খবর ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্বামী পরিত্যাক্তা নারীকে দলবদ্ধ ধর্ষণ কচ্ছপিয়ায় পথসভায় কাজল: সীমান্ত করিডোর, উচ্চশিক্ষা ও কৃষকদের সমস্যায় অগ্রাধিকার প্রশাসন মানুষের বিপক্ষে গেলে ৫ আগস্ট’ বিপ্লব ফিরে আসবে ব্রাহ্মণবাড়িয়া জনসভায়: হাসনাত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধানের শীষের নির্বাচনী পথসভা মিরসরাইয়ে শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু চবিতে সংবাদ প্রকাশে হুমকি, প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক হোমনায় ৫০ লাখ টাকার মানবিক সহায়তা দিলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত দেলোয়ার মমিন ধানের শীষ সার্বভৌমত্ব, আস্থা, ন্যায় ও নিরাপত্তার প্রতীকঃ আজিজুল বারী হেলাল ত্রয়োদশ সংসদ নির্বাচন: রূপগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ প্রচারণা নওগাঁয় রাজস্ব কর্মকর্তার লাশ হাসপাতাল গেটে রেখে উধাও চালক-হেলপার

কচ্ছপিয়ায় পথসভায় কাজল: সীমান্ত করিডোর, উচ্চশিক্ষা ও কৃষকদের সমস্যায় অগ্রাধিকার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ বার পঠিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,
ত্রয়োদশ জাতী সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব লুৎফর রহমান কাজল বলেছেন,কক্সবাজারের সব চাইতে অবহেলিত কচ্ছপিয়া-গর্জনিযা ও ঈদগড় ইউনিয়ন। এখানে শিক্ষা,চিকিৎসা, যোগাযোগ,কর্মসংস্থান ও কৃষকদের মান অতি নিচে।

১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করলে এ সবের মান উন্নয়নে প্রাণান্ত চেষ্ঠা করবেন তিনি । এই ৩ এলাকার মানুষের জন্যে তার দরজা সব সময় খোলা থাকবে। সকল সমস্যা সমাধানে পাশে থাকবেন তিনি।
বিশেষ করে,অবৈধ কর্মকান্ড বন্ধে মিয়ানমার সীমান্তে করিডোর বা বানিজ্য সহজীকরণে রাষ্ট্রিয় সমর্থন দিতে চেষ্টা করবেন ও করে যাওয়ারও প্রতিশ্রুতি দেন। এছাড়া এখানে কলেজ নয় শুধু বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা-এখন সময়ের দাবী উল্লেখ করে তিনি বলেন,এ প্রতিষ্ঠায় তিনি সার্বিক সহযোগীতা করবেন আন্তরিকভাবে। রবিবার (৪ ফেব্রুয়ারী) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী ফইজুল উলুম ফাজিল(ডিগ্রি) মাদরাসা ময়দানে স্বরণকালের বিশাল পথ সভায় এ সব কথা বলেন তিনি।

কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথ সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুল আলম চৌধুরী,জেলা যুবদলের সহ-সভাপতি নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নেতা নেজাম উদ্দিন,কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখছেন
গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলি,কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, রামু উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম,
উপদেষ্টা দিদারুল আলম সিকদার, উপজেলা বিএনপি নেতা রেজাউল করিম টিপু,গর্জনিয়া বিএনপির সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আনুয়ারুল হক সিকদার, কচ্ছপিয়া বিএনপির সহ সভাপতি সাংবাদিক জয়নাল আবেদীন টুক্ক, মো: আবদুল্লাহ,কলিম উল্লাহ,আব্দুল খালেক,মাষ্টার শামসুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামরুল হাসান সোহেল, বর্তমান যুবদলের সভাপতি আবু হান্নান মেম্বার,গর্জনিয়া যুবদলের সভাপতি দিদারুল আলম কচ্ছপিয়া যুবদলের সম্পাদক শামশুল আলম শাহীন, সহ সভাপতি আনোয়ার হোসেন শাহীন,ছাত্রদল সভাপতি ছরুত আলম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ওলামা দলের সভাপতি মওলানা নুরুল আলম,মরহুম গোলাম মওলা চৌধুরীর ছেলে আহানাফ চৌধুরী আনু প্রমূখ।
সভা শেষে জামায়াত ইসলামীর অংগ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা
কবির আহমদ সওদাগরের নেতৃত্ব একদল নেতা-কর্মি বিএনপিতে যোগদান করেন।
এছাড়া গ্রামীন এ জনপদে নেচে-গেয়ে মিছিল করতে গিয়ে অন্তত শতাধিক সমর্থক অসুস্থ হয়ে পড়েন। ডাক্তাররা বলেন তারা শংকা মুক্ত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD