1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময় | সকালের খবর ২৪
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সি আই এস’র উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্য প্রতিক্রিয়া বিষয়ক কর্মশলা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, গাঁজা ও ইয়াবা উদ্ধার পটুয়াখালীতে সোনালী ব্যাংক’র সামনে থেকে প্রতারণার অভিযোগে ৩ জন আটক নওগাঁয় পুকুর খননের মাটি ও টপ সয়েল বিক্রিতে বেপরোয়া ব্যবসা, খাদ্য ভাণ্ডার হুমকিতে নওগাঁর মান্দায় পরকীয়ায় জড়িত সন্দেহে এক গৃহবধূ ও কলেজছাত্রকে আটক বাইশারীর ডাকাত হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব জীবননগরের সীমান্ত ইউনিয়নে নবনির্বাচিত এমপি কে নাগরিক সংবর্ধনা ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যমে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়া’ ও ‘দৈনিক জনভাষা’ আত্রাইয়ে ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পঠিত
Exif_JPEG_420

গোবিপ্রবি প্রতিনিধি : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপপ্রাপ্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। আজ সোমবার বিকেল ৪টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টাকার অঙ্ক দিয়ে মূল্যায়ন করা যাবে না। টাকার চেয়েও এটি অনেক বেশি মর্যাদার। শিক্ষার্থীদের এই প্রাপ্তি আমাদের বিশ্বব্যিালয়ের জন্য ইতিবাচক বার্তা বয়ে নিয়ে এসেছে। ফেলোশিপপ্রাপ্ত এই ৩২জন শিক্ষার্থীই আমাদের বিশ্বব্যিালয়ের চেহারা পরিবর্তন করতে পারে। তিনি আরো বলেন, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা এ বিশ্ববিদ্যায়কে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করার চেষ্টা করে যাচ্ছি।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, আগামীতে আমাদের শিক্ষার্থীরা এই সাফল্যের ধারা অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয়ের মুখ আরো উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com