1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ইউপি চেয়ারম্যান দীপ মন্ডলসহ ৩ জনকে কারাগারে প্রেরণ | সকালের খবর ২৪
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সি আই এস’র উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্য প্রতিক্রিয়া বিষয়ক কর্মশলা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, গাঁজা ও ইয়াবা উদ্ধার পটুয়াখালীতে সোনালী ব্যাংক’র সামনে থেকে প্রতারণার অভিযোগে ৩ জন আটক নওগাঁয় পুকুর খননের মাটি ও টপ সয়েল বিক্রিতে বেপরোয়া ব্যবসা, খাদ্য ভাণ্ডার হুমকিতে নওগাঁর মান্দায় পরকীয়ায় জড়িত সন্দেহে এক গৃহবধূ ও কলেজছাত্রকে আটক বাইশারীর ডাকাত হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব জীবননগরের সীমান্ত ইউনিয়নে নবনির্বাচিত এমপি কে নাগরিক সংবর্ধনা ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যমে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়া’ ও ‘দৈনিক জনভাষা’ আত্রাইয়ে ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা

ইউপি চেয়ারম্যান দীপ মন্ডলসহ ৩ জনকে কারাগারে প্রেরণ

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পঠিত
Oplus_131072

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)কুড়িগ্রাম জেলায় নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৮ জানুয়ারি) রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল, তার ছোট ভাই মুরাদ মন্ডল ও বাপ্পি মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন, জেলা দায়রা জজ আদালত কুড়িগ্রাম।

মামলা সূত্রে জানা গেছে, মামলাটি নম্বর ১৯১/২০২৫, দায়েরের তারিখ ৩ অক্টোবর ২০২৫। এতে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ৪০ জনকে আসামি করা হয়। চেয়ারম্যান দীপ মন্ডল ছিলেন মামলার ১ নম্বর আসামি এবং তার দুই ভাই ২ ও ৩ নম্বর আসামি।

ঘটনাটি ঘটে গত ২ অক্টোবর ২০২৫ রাত সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ৯ জন আহত হন।

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার অভিযোগ করে বলেন, আসামি চেয়ারম্যান দীপ মন্ডল বিএনপির কোনো পদে না থেকেও বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে সঙ্গে নিয়ে দলীয় কর্মসূচি করতে চেয়েছেন। নেতাকর্মীরা এর প্রতিবাদ করলে হামলা চালানো হয়।
তিনি আরও দাবি করেন, উপজেলার নুনখাওয়া ইউনিয়নে অনুষ্ঠিত একটি বিএনপি কর্মসূচিকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com