

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আত্রাই থানায় আকস্মিক পরিদর্শন করেছেন। শুক্রবার (৬ ফেব্রয়ারী) বিকেলে পরিদর্শন কালে তিনি আত্রাই থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন।
পুলিশ সুপার থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলে পুলিশি সেবা প্রদানের মান সম্পর্কে খোঁজখবর নেন এবং জনগণের প্রতি আন্তরিক, মানবিক ও পেশাদার আচরণ বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে থানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার, টহল কার্যক্রম বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অপরাধ দমন কার্যক্রম জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি রাখার নির্দেশ প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জসহ সকল কর্মকর্তা ও ফোর্সদেরকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে জনবান্ধব পুলিশিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।