1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
৯৯৯ নম্বরে ফোনকল:কবরস্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি মনোনীত সাইফুর রহমান রানার ‘ধানের শীষ’ প্রতীকের লিফলেট বিতরণ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগের পর রাতের আঁধারে ফের হামলা ও টাকা লুট সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে পঞ্চগড়ে ডা.শফিকুর রহমান ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা

৯৯৯ নম্বরে ফোনকল:কবরস্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলে একটি ভাঙ্গা কবর থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৭ডিসেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯ গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

আনোয়ার সাত্তার বলেন, রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন জগদীশপুর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে একটি ভাঙ্গা কবরে তারা বেশকিছু আগ্নেয়াস্ত্র দেখতে পেয়েছেন।
৯৯৯ কলটেকার কনস্টেবল শাখাওয়াত কলটি গ্রহণ করেছিলেন। তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানায় দ্রুত অস্ত্র উদ্ধারে ব্যবস্থা জন্য বিষয়টি জানানো হয়। উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই রেজাউল করিম।

তিনি বলেন, সংবাদ পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে একটি ভাঙ্গা কবর থেকে দেশে তৈরি ৫ টি নতুন একনলা বন্দুক এবং এবং ১টি পাইপগান উদ্ধার করে। লক্ষীপুর ও নোয়াখালী জেলার সীমান্ত সংলগ্ন ঘটনাস্থলটি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্ভুক্ত হওয়ায় উদ্ধারকৃত আগ্নেয়ায়স্ত্রগুলি চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্তে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD