

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবীতে আন্দোলনরত ইসলামী ও সমমনা ৮ দলের উদ্দ্যেগে বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুত্রে জানা গেছে, ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ঐতিহাসিক বেলস্ পার্ক ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই সমাবেশ স্থলে জনতার ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেলস্ পার্ক ময়দান জনসমুদ্রে পরিণত হয়। উক্ত সমাবেশে ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়াও আট দলের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রসঙ্গত:এ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী (পটুয়াখালী–২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) তারুণ্যের অহংকার ড. শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য রাখেন।