1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি ঘিরে কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ কথা জানান উপদেষ্টা।

৫ আগস্ট ঘিরে কোনো ধরনের আশঙ্কা আছে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা নেই। সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে।’

১১ দিনের অভিযান শুরু হয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এটা হচ্ছে ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অভিযান। এ বিষয়ে ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন।’

এ অভিযান কেন করা হচ্ছে- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা (অভিযান) করা হয়। এখন আপনারা এ ইনফরমেশনের জন্য আমাকে তাড়াতাড়ি ধরেছেন। ওখানে দরকার হয়েছে বলে ধরেছে।’

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছে। অন-অ্যারাইভাল ভিসাগুলো বাতিল হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি আছে, তাদের আমরা অন- অ্যারাইভাল ভিসা দিচ্ছি। সেসব দেশের সঙ্গে আমাদের চুক্তি নেই তাদের অন-অ্যারাইভাল ভিসা দেবো না।

মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশিদের বিষয়ে কোনো আপডেট আছে কি না- এ বিষয়ে তিনি বলেন, ‘মালয়েশিয়ার টিম এখানে এসেছিল। তারা আমার সঙ্গে একটা সৌজন্য সাক্ষাতের জন্য এসেছে। কনফারেন্সটা হবে পুলিশ হেডকোয়ার্টারে। এক একটা দেশের সঙ্গে এক একটা দেশে বিভিন্ন ধরনের চুক্তি থাকে। পুলিশের সঙ্গে তারা আলোচনা করবে।’

রংপুরে ধর্ম অবমাননার ঘটনায় হিন্দুদের বাড়িতে হামলার কি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেখানে এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD