1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
৩২৩ কোটি টাকার বাজেটে আইন ও বিচার বিভাগের জন‍্য বরাদ্দ মাত্র ৯০ লক্ষ টাকা | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

৩২৩ কোটি টাকার বাজেটে আইন ও বিচার বিভাগের জন‍্য বরাদ্দ মাত্র ৯০ লক্ষ টাকা

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮৬০ বার পঠিত

আমির ফয়সাল,জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২০২৫-২০২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জন‍্য বাজেট বরাদ্দ দেওয়া হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের অনন্য ক্রীয়াশীল বিভাগগুলোর পাশাপাশি আইন অনুষদভুক্ত আইন ও বিচার বিভাগের বাজেট বরাদ্দ দেওয়া হয়।

২৮ জুন (শনিবার) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে অনুষ্ঠিত ৪২-তম বার্ষিক অধিবেশনে উপস্থাপিত বাজেট থেকে এ তথ্য জানা গেছে। নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বাজেট উপস্থাপন করেন। সিনেটরদের আলোচনার পর তা পাস করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩২৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত এই বাজেটের
একটি গুরুত্বপূর্ণ অংশ নির্ধারণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভাগ গুলোর মানোন্নয়ন ও সার্বিক ব‍্যায় নির্বাহের জন‍্য।

সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য মোট ৩২৩ কোটি ৩৫ লাখ টাকার মূল রাজস্ব বাজেট পেশ করেন। বাজেট বিবরণী থেকে দেখা যায়, বরাদ্দের সবচেয়ে বড় অংশটিই যাবে পরিচালনা খাতে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৫ -২৬ অর্থবছরের জন‍্য বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ২ কোটি ৯৮ লাখ,গণিত বিভাগে ৩ কোটি ৭০ লাখ,পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগে ৪ কোটি ২ লাখ,রসায়ন বিভাগে ৬ কোটি ৬ লাখ,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ কোটি ৬৮ লাখ,ফার্মেসী বিভাগে ৩ কোটি ২৯ লাখ,পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগে ১ কোটি ২০ লাখ,ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ১ কোটি ১৫ লাখ
,মার্কেটিং বিভাগে ১ কোটি ৩০ লাখ,একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভুক্ত অন‍্যতম গুরুত্বপূর্ণ ও ক্রীয়াশীল বিভাগ আইন ও বিচার বিভাগের জন‍্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৯০ লাখ ৩৮ হাজার টাকা।

বাজেটে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে পণ্য ও সেবা (সাধারণ আনুষঙ্গিক) খাতে ৭২ কোটি ২৮ লাখ টাকা (২১.০৫%), পণ্য ও সেবা (রক্ষণাবেক্ষণ ও মেরামত) খাতে ৪ কোটি ৮২ লাখ টাকা (১.৮০%) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ২ কোটি ২০ লাখ টাকা (০.৬৬%) বরাদ্দ দেওয়া হয়েছে।

বাজেট পর্যালোচনায় দেখা যায়, গত বছরের সংশোধিত বাজেট ও এ বছরের মুল বরাদ্দে আইন ও বিচার বিভাগের বাজেট বরাদ্দের পরিমান প্রায় একই।যা অন‍্যন‍‍্য বিভাগগুলোর তুলনায় বরাবরের মতোই কম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD