

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি এর অধীনস্থ বড়গ্রাম এবং দাইনুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট বিদেশী মদ আটক হয়েছে গত ২১ নভেম্বর ২০২৫/ ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ বড়গ্রাম বিওপি কর্তৃক ১টি চোরাচালাল প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১,০০৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট। এদিকে দাইনুর বিওপি কর্তৃক ১টি চোরাচালাল প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,১৭,৯০০/- টাকা। ফুলবাড়ী ২৯ বিজিবি লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার অধিনায়ক,বিষয়টি নিশ্চিত করে বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।