1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি আবুল হাশেম গ্রেফতার | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি আবুল হাশেম গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক;

অস্ত্র মামলায় ১৭ (সতেরো) বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল হাশেমকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার রাতে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী এর যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

বুধবার (২ জুলাই) র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ফেনী সদর থানাধীন একাডেমি রোড এলাকায় র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী এর যৌথ আভিযানিক দল সোমবার রাত অনুমান ২৩.২৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানাধীন মামলা নং-০৫, তারিখ-০৭/০৭/২০১৪ খ্রিঃ, ধারা- The Arms Act, 1878 এর Section 19A & 19(f), জিআর-১১৯৫/২০১৪, বিং-ট্রাইঃ মামলা নং-১০৯/২০১৪ এর আলোকে আদালত তাকে ১৭ (সতেরো) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায়ের পর হতে আসামি গ্রেফতার এড়ানোর লক্ষ্যে আত্মগোপনে ছিল।

আসামির বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত অন্যান্য মামলাসমূহঃ
১। কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ-১৬/০১/২০২৫, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৭/১১৪/৩৪/৩২৬ পেনাল কোড-১৮৬০ এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইন ৩/৪।
২। কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ-২৭/১০/২০২৩, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০।
৩। সোনাগাজী থানার মামলা নং-১১, তারিখ-২০/০৭/২০০৭, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে উপরে বর্ণিত মামলাসমূহের পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD