1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
১৩ তারিখের অপতৎপরতা ঠেকাতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করব: ডিবিপ্রধান | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

১৩ তারিখের অপতৎপরতা ঠেকাতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করব: ডিবিপ্রধান

  • প্রকাশিতঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ১৩ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা ‘লক ডাউন’ কর্মসূচিতে ঘিরে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম। বলেছেন, ১৩ তারিখের অপতৎপরতা ঠেকাতে আইনে যে ক্ষমতা আছে তার সর্বোচ্চটা প্রয়োগ করব।

বুধবার(১২ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, ১৩ তারিখ ঘিরে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় যে কোনো অপতৎপরতা আমরা কঠোর হস্তে দমন করব। আইনে যে ক্ষমতা আছে আমরা সেটার সর্বোচ্চ প্রয়োগ করব।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজধানীতে নাশকতার নেপথ্যে যারা আছে আমরা তাদের নজরদারি ও গ্রেফতার করছি। আজকেও এ সংক্লান্ত ৪৪ জন গ্রেফতার আছে।

এর আগে ১৩ নভেম্বর প্রসঙ্গে মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, এ দিনকে ঘিরে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মোটরসাইকেলে করে এসে একটি বা দুটি ককটেল মেরে যারা পালিয়ে যাচ্ছে, অনতিবিলম্বে আমরা তাদেরকে ধরে ফেলব।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD