

আকতার হোসেন, মিরসরাই,মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা জাগ্রত প্রতিভার আয়োজনে ১৩তম জাগ্রত প্রতিভা মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২ টা ১০ পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় উপজেলার দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও নূরানী মাদ্রাসা সহ ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১১ শতাধিক শিক্ষার্থীরা ১৩ তম মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
উপজেলার ৩টি পরীক্ষা কেন্দ্র যথাক্রমে চিনকী আস্তানা উচ্চ বিদ্যালয়, মিঠাছরা উচ্চ বিদ্যালয়, সরকারহাট নজরআলী রুপজান উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১৯ টি হলরুমে ৪০ জন হল পর্যবেক্ষকের তত্ত্বাবধানে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি গোলাম মর্তুজা ভূঁইয়া, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক হৃদয় রঞ্জন দে, পরীক্ষা নিয়ন্ত্রক অসীম কুমার দত্ত, বৃত্তি পরীক্ষা কমিটির আহবায়ক মাস্টার কামরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, বৃত্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব প্রভাষক মোহাম্মদ জাহিদুল ইসলাম।
৩ টি কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম মজুমদার, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, সরকারহাট নজরআলী রুপজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দে।
পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্টা ও টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উচ্চ পরিষদ সদস্য এসএম আবুল হোসেন সোহেল, চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, আবুল বাশার মেম্বার স্মৃতি সংসদের সভাপতি সরফুদ্দীন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ, প্রজন্ম মিরসরাই’র পরিচালক প্রকৌশলী ওমর ফারুক, প্রজন্ম মিরসরাই’র ভারপ্রাপ্ত সভাপতি রহিম উদ্দিন, স্বপ্নের খৈয়াছরা সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহেদ, সেতু ক্লাবের সহসভাপতি রিগ্যান বড়ুয়া, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংকের সভাপতি মেহেদী হাসান ইমন, চাইল্ড কেয়ার বাংলাদেশ’র সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইমন, সমাজকর্মী মোহাম্মদ আব্দুল্লাহ, ইউসাম’র সভাপতি আল মুরাদ প্রমুখ। এছাড়া দায়িত্ব পালন করেন বৃত্তি পরীক্ষার আহবায়ক কামরুল ইসলামসহ ক্লাবের কার্যকরী পরিষদ ও সাধারণ সদস্যবৃন্দ।
জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা ভূঁইয়া বলেন, চলতি বছরের ২০ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষার নিবন্ধন কার্যক্রম চালু হয়ে ১৩ নভেম্বরে নিবন্ধন কার্যক্রম শেষ হয়। জাগ্রত প্রতিভা নামের এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ১৯৯৭ সালের ৪ এপ্রিল মাত্র ২০ জন সদস্য নিয়ে হিঙ্গুলী থেকে যাত্রা শুরু করে এবং ২০০৪ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন (নং-২৬২২) লাভ করে।
যাত্রা শুরুর পর থেকে জাতীয় দিবস পালন, বিভিন্ন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, বার্ষিক ক্রীড়ার আয়োজন, গরীবের মেয়ের বিয়ের জন্য অনুদান প্রদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পন্ন করে আসছে। ২০১১ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষা চালু হয়। জাগ্রত প্রতিভার কার্যকরী পরিষদ ও সকল সাধারণ সদস্যদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে ১২ তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেজন্য তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।