1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
হোমনায় ৯ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ দুই মাদক কারবারি আটক | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

হোমনায় ৯ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ দুই মাদক কারবারি আটক

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২০৪ বার পঠিত

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ৯ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মোঃ গোলাম সারোয়ার সিয়াম (২৬) ও মোঃ রুমেল ইসলাম (২৩) নামের দুই মাদক কারবারি আটক করেছে হোমনা থানা পুলিশ।

রবিবার (২২ জুন) দুপুর দেড় টায় উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর থেকে তাদের কে আটক করা হয়।

আটককৃত মোঃ গোলাম সারোয়ার সিয়াম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাপাসিয়াপাড়ার মৃত গোলাম রাব্বানীর ছেলে এবং অপর আটককৃত মোঃ রুমেল ইসলাম (২৩) ঢাকার বাসাবো থানার সবুজবাগের আবু তাহেরের ছেলে।

থানা সুত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) জীবন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়া ০৩ নং ওয়ার্ড এলাকাধীন ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসান। এসময় সাদা রংয়ের একটি প্রাইভেটকার কে থামানোর সংকেত দিলে গাড়িটি দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে। তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্সের সহায়তায় গাড়িটিকে আটক করা হয়। এসময় গাড়ির ভিতরে থাকা দুজনকে দ্রুত যাবার কারন জিজ্ঞেস করলে গাড়িতে মাদক আছে বলে তারা জানান। এসময় গাড়িটি তল্লাশি চালিয়ে সিটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৩ টি পলিথিন প্যাকেট হতে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক সাদা রংয়ের প্রাইভেটকার সহ তাদের কে আটক করা হয়।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, মাদকদ্রব্যসহ দুজন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে তাদের কে জেল হাজতে পাঠানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD