1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
হোমনায় ৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি আটক | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

হোমনায় ৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি আটক

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৬০ বার পঠিত

হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মোঃ নাজমুল হোসেন (৩০) ও মোঃ সাগর (২৬) নামের দুই মাদক কারবারি আটক করেছে হোমনা থানা পুলিশ।

বুধবার (৩০ জুলাই) দুপুর দেড় টায় উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর থেকে তাদের কে আটক করা হয়।

আটককৃত মোঃ নাজমুল হোসেন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে এবং অপর আটককৃত মোঃ সাগর (২৬) কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার মোঃ মমতাজ মিয়ার ছেলে।

থানা সুত্রে জানা যায়, পোগন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) জীবন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়া ০৩ নং ওয়ার্ড এলাকাধীন ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসান। এসময় নীল রংয়ের একটি প্রাইভেটকার কে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে ভিতরে থাকা দুজন দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের কে আটক করা হয়। এসময় দুজনকে পালিয়ে যাবার কারন জিজ্ঞেস করলে গাড়িতে মাদক আছে বলে তারা জানান। তাদের দেওয়া তথ্যমতে গাড়িটি তল্লাশি চালিয়ে সিটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ২ টি পলিথিন প্যাকেট হতে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নীল রংয়ের প্রাইভেটকার সহ তাদের কে আটক করা হয়। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ দুজন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কে জেল হাজতে পাঠানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD